দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রশাসনকে দুর্গত এলাকায় দৃঢ়ভাবে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, শুধু সরকারি প্রশাসন নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এমএস/